কুমিল্লা রেলওয়ে স্টেশনে বিশুদ্ধ খাবার পানির প্ল্যান্ট উদ্বোধন করেছে রবি
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা রেলওয়ে স্টেশনে একটি বিশুদ্ধ খাবার পানির প্ল্যান্ট উদ্বোধন করেছে দেশের শীর্ষ ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবি। ‘নিরাপদ পানি, সুস্থ জীবন’ নামে একটি কর্পোরেট দায়বদ্ধতা কর্মসূচির আওতায় এ পদক্ষেপটি নিয়েছে অপারেটরটি।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা #৬: পরিচ্ছন্ন পানি ও স্যানিটেশন অর্জনের লক্ষ্যে অবদান রাখতে রবি এ প্রকল্পটি হাতে নিয়েছে।
প্রধান অতিথি হিসেবে পানির প্ল্যান্টটি উদ্বোধন করেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র জমির উদ্দিন খান জম্পি, কুমিল্লা সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম, ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার/পূর্ব, বাংলাদেশ রেলওয়ে, চট্টগ্রাম মো. জাহাঙ্গীর হোসেন ও জাগ্রত মানবিকতা’র সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনা।
এসময় রবি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ, হেড অফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি শাহেদ আলম, ক্লাস্টার মার্কেট ডিরেক্টর মো. মেহেদি হাসান, রিজিওনাল ম্যানেজার মো. ইফতেখারুল আলমসহ কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তারা এবং ওয়াটার এইড বাংলাদেশ’র প্রোগ্রাম অ্যান্à
