,

মন্ত্রিসভা থেকে পদত্যাগে একমত এরশাদ-রওশন

আজকের কুমিল্লা ডট কম :
February 2, 2016

পটুয়াখালী: জাতীয় পার্টিকে (জাপা) সত্যিকারের বিরোধী দলের ভূমিকা পালন করতে হলে সরকার থেকে বেরিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন দলটির কো-চেয়ারম্যান জি এম কাদের।G-M-Kader

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া গ্রামে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের বাড়িতে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে জি এম কাদের এ মন্তব্য করেন।

সদ্য কো-চেয়ারম্যানের দায়িত্ব পাওয়া কাদের আরো বলেন, ‘দীর্ঘদিন পর হলেও জাতীয় পার্টি এখন সঠিক পথে অগ্রসর হচ্ছে। যারা সরকারের মন্ত্রিত্ব থেকে বেরিয়ে আসবে না, তাঁদের বিরুদ্ধে দল কঠিন সিদ্ধান্ত নেবে।’

দলের দুমকি উপজেলা সভাপতি সুলতান আহমেদ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এস এম ফয়সাল চিশতি, সুনীল শুভ রায়, নাসরিন জাহান রত্না আমিন এমপি।