,

মহানগর যুবদলের সভাপতি আবুর বাড়ি থেকে এলজি ও বুলেট উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
December 3, 2017
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা মহানগর যুবদলের সভাপতি উৎবাতুল বারি আবুকে নিয়ে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে একটি এলজি ও একটি বুলেট উদ্ধার করেছে কুমিল্লা ডিবি পুলিশ।

রবিবার (৩ ডিসেম্বর) সকালে কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর আলম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার রাত পৌণে ১০ টায় কান্দিরপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর আলম জানান, তাকে গ্রেফতারের পর তাকে নিয়ে রাতে অভিযানে বের হয় ডিবি পুলিশ। কুমিল্লা শিক্ষা বোর্ড এলাকার আবুর নিজ বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে।