,

মান অভিমান ভূলে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান

আজকের কুমিল্লা ডট কম :
December 10, 2018
news-image

 

দাউদকান্দি প্রতিনিধিঃ
দাউদকান্দি মেঘনা আসনে নৌকা প্রতীকে মনোনীত প্রার্থী সুবিদ আলী ভূইয়াকে নির্বাচিত করার জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত।

সোমবার বেলা ১১ টায় দাউদকান্দির কদমতলী বালুর মাঠে প্রধান অতিথি কেন্দ্রীয় আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ আব্দুস সবুর সকল নেতাকর্মীকে রাগ অভিমান ভূলে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

দাউদকান্দি উত্তর ইউনিয়ন আ’লীগ সভাপতি জামাল হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সহ-সভাপতি ড.আব্দুল মান্নান জয়, শিল্প বিষয়ক সম্পাদক বশিরুল আলম মিয়াজী, মহিলা সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান পারুল আক্তার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের দপ্তর সম্পাদক সালেহ আহম্মেদ টুটুল, মেঘনা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ রতন শিকদার, দাউদকান্দি উপজেলা আ’লীগের সহসভাপতি এসএম কেরামত আলী, সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মহিউদ্দিন শিকদার, যুগ্ন সাধারণ সম্পাদক শাহজালাল, ভিপি সালাউদ্দিন রিপন, সাংঠনিক সম্পাদক জাকির নেওয়াজ সোহেল, আসলাম মিয়াজি, দপ্তর সম্পাদক জাকির হোসেন হাজারী, জিএস সুমন সরকার, উপজেলা যুবলীগের আহবায়ক শাজাহান খন্দকার প্রমূখ।