,

মুরাদনগরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আজকের কুমিল্লা ডট কম :
September 6, 2017
news-image

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগর:
কুমিল্লার মুরাদনগর উপজেলার কৃষ্ণপুর বাজার থেকে মঙ্গলবার বিকালে ১৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত সত্য নন্দ বৈষ্ণর ছেলে উত্তম কুমার বৈষ্ণ (৪০)।
জানা যায়, মঙ্গবার বিকালে এএসআই মোঃ কামাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার কৃষ্ণপুর বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫০পিছ ইয়াবাসহ একাধীক মাদক মামলার আসামি উত্তম কুমার বৈষ্ণ কে হাতেনাতে আটক করে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।