,

মুরাদনগরে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে কিশোর নিহত

আজকের কুমিল্লা ডট কম :
May 11, 2024
news-image

মুরাদনগর সংবাদদাতা:
কুমিল্লার মুরাদনগর উপজেলায় বাড়ীর পাশের মাঠে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে সিয়াম (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল সাড়ে নয়টার দিকে মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত কিশোর উত্তর ত্রিশ গ্রামের মো হুমায়ুন মিয়ার ছেলে।

জানা যায়, শনিবার সকালে বাড়ীর পাশের মাঠে বন্ধুদের সাথে ফুটবল খেলতে যায় সিয়াম। খেলা চলাকালে সাড়ে নয়টার দিকে আচমকা ঝড় বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রপাতের কবলে পড়ে কিশোর সিয়াম গুরুতর আহত হয়।

এসময় সহপাঠীরা তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কুমিল্লা মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাস চন্দ্র ধর বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজখবর নেওয়া হচ্ছে।