,

মুরাদনগরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

আজকের কুমিল্লা ডট কম :
October 14, 2018
news-image

মাহবুব আলম আরিফ :
“মানবতার শ্রেষ্ঠদান, স্বেচ্ছায় রক্তদান ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা মুরাদনগর উপজেলায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

শুক্রবার বিকেলে উপজেলার পূর্ব ধৈইর পূর্ব ইউনিয়নের কোরবানপুর পোস্ট ই-সেন্টারে ব্লাড ডোনারস এসোসিয়েশনের শুভ উদ্বোধন উপলক্ষে রক্তের গ্রুপের নির্ণয় করা হয়। ফ্রি রক্তের গ্রুুপ নির্ণয় ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন হিরাপুর সরকারী প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লৎফুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বৃহত্তর কুমিল্লা ব্লাড ব্যাংকের সিনিয়র সহ-সভাপতি ও বাঙ্গরা বাজার থানা শাখার পরিচালক ইয়াছিন আহমেদ জয়, পূর্ব ধৈইর পূর্ব ইউনিয়ন ব্লাড ডোনারস এসোসিয়েশনের উদ্যোক্তা নাজমুল হাসান সদস্য নাঈমুর রহমান, মামন মিয়া, তরুন উদ্যোক্তা ইমন মিয়া, জুয়েল হোসেন, শাহিন মিয়া, জিলানী, কামরুল ইসলাম, খলিলুর রহমান, তাসকিন আহমেদ আশরাফুল, নাঈম সরকার, ফারদিন আহমেদ পান্ত প্রমুখ।