,

মেঘনায় আওয়ামীলীগের সদস্য সংগ্রহ ও কর্মী সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
November 18, 2017
news-image

 

মেঘনা প্রতিনিধি:

কুমিল্লার মেঘনা উপজেলায় আওয়ামীলীগের সদস্য সংগ্রহ ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ১৭ নভেম্বর)উপজেলার মানিকার চর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য সংগ্রহ ও কর্মী সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি খন্দকার ইয়ানবী ধনু মিয়া।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান শফিকুল আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক সাইফুল্লাহ মিয়া রতন শিকদার সহ উপজেলা ওইউনিয়ন আওয়ামীলীগ ও অংগসংগঠনের নেতৃবৃন্দ।