,

মোস্তফা মাস্টার চেয়ারম্যানের মৃত্যুতে শোক সভা ও দোয়া

আজকের কুমিল্লা ডট কম :
January 20, 2018
news-image

আক্কাস আল মাহমুদ হৃদয় ॥
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন কালিকাপুর আবদুল মতিন খসরু ডিগ্রি কলেজের উদ্যোগে ২০ জানুয়ারী শনিবার সকালে পরিষদের চেয়ারম্যান সদ্য প্রয়াত শিক্ষাবিদ আলহাজ¦ মোস্তফা মাস্টারের মৃত্যুতে কলেজের শিক্ষক ও ৭ শতাধিক ছাত্র-ছাত্রীদের উদ্যোগে শোক সভা ও দোয়ার আয়োজন করা হয় ।

আয়োজিত শোক সভায় উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা বুড়িচং উপজেলার সাবেক চেয়ারম্যান ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রথম যুগ্ম সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন। এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মফিজুল ইসলাম, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামসেদুল আলম, সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মাস্টার, উপাধক্ষ্য মো: জামাল হোসেন, ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: লিটন রেজা, অধ্যক্ষ মাওলানা কাজী আবদুর বাশার, অধ্যক্ষ জাহাঙ্গীর আলম খান, বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী জয়নাল আবেদীন শামীম, ফরিদ উদ্দিন মাস্টার, আবুল হাসেম মাস্টার, ফয়েজ আহাম্মেদ মেম্বার, মীর মোহাম্মদ সলিম উল্লাহ, কামরুল হাসান মেম্বার, আবুল মান্নান, মোস্তফা মাস্টার চেয়ারম্যানের ছেলে শাহরিয়া হোসেন ও শান্তু রায়হানসহ এলাকার মান্যগণ্য বক্তিবর্গ।