,

ময়নামতি এলাকায় মাটি চাপাঁ পড়ে দুই শ্রমিকের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
March 17, 2017
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকায় মাটি চাপাঁ পড়ে আশরাফুল (৩৪) ও তানিম ইকবাল (২৩) নামের দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে টিপরা বাজার এলাকার ওষুধ মার্কেটের পেছনে এ ঘটনা ঘটে। রাত ১২ টার দিকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, সুনামগঞ্জ জেলার আশরাফুল ও কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার তানিম ইকবাল (২৩)।
স্থানীয় সূত্র জানায়, ওই এলাকায় একটি ভবনের দেয়াল তৈরির জন্য ভেকু দিয়ে একটি ছোট পাহাড় কাটার সময় রাতে তিন শ্রমিক মাটি চাপাঁ পড়েন। ওই সময় একজন শ্রমিক অক্ষত অবস্থায় বেচেঁ যান। খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ। পরে রাত ১২টার দিকে ঘটনাস্থল থেকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহগুলো নিহতের স্বজনরা নিয়ে গেছে।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু সালাম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।