,

লাকসামে আ’লীগ সভাপতির মৃত্যুতে এলজিআরডি মন্ত্রীর শোক প্রকাশ

আজকের কুমিল্লা ডট কম :
September 21, 2020
news-image

 

সেলিম চৌধুরী হীরা, লাকসামঃ

কুমিল্লার লাকসাম উপজেলার আজগরা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ আবদুল লতিফ মজুমদার আর নেই (ইন্নালিল্লাহে……রাজিউন)।

সোমবার (২১ সেপ্টম্বর) সকাল সাড়ে দশটায় ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী ও ৩ ছেলে রেখে যান।

তার মৃত্যুতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি গভীর শোক প্রকাশ করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

জানা যায়, প্রায় মাসখানেক পূর্বে আজগরা উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোঃ আবদুল লতিফ মজুমদার করোনায় আক্রান্ত হলে তাকে ঢাকা ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় তত্বাবধানে থেকে চিকিৎসা নিয়ে দ্রুত করোনামুক্ত হন। কিন্তু করোনা মুক্ত হলেও শারীরীক অবস্থার তেমন উন্নতি না হওয়ায় তিনি হাসপাতালে ভর্তি থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।

সোমবার বাদ আছর ১ম জানাযা ও বাদ মাগরীব ২য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে বলে স্বজনরা বিষয়টি নিশ্চিত করেছেন।