,

লাকসামে গভীর রাতে মার্কেটে অগ্নিকান্ড: ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি

আজকের কুমিল্লা ডট কম :
March 26, 2020
news-image

 

সেলিম চৌধুরী হীরাঃ

কুমিল্লার লাকসাম উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডে স’মিলসহ ৬টি দোকান পুড়ে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।

বুধবার গভীর রাতে লাকসাম পৌরসভার ৫নং ওয়ার্ডের উত্তর পশ্চিমগাঁও পেয়ারাপুর সুমাইয়া কমপ্লেক্সে এ দুঘর্টনা ঘটে।

স্থানীয়রা জানায়, বুধবার গভীর রাতে পৌরসভার উত্তর পশ্চিমগাঁও পেয়ারাপুর সুমাইয়া কমপ্লেক্সের চৌধুরী মেটাল ওয়ার্সপের বৈদ্যুতিক শর্টসাকির্ট  থেকে আগুনের সূত্রপাত হয়ে জামাল হোসেনের রেন্ট এ কার দোকান, ইউনুছ মিয়ার কনফেকশনারী ও নজরুল ইসলামে স’মিলসহ ৬টি দোকান পুড়ে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি সাধিত হয়।

সংবাদ পেয়ে লাকসাম দমকল বাহিনীর সদস্যরা আগুণ নিয়ন্ত্রণে আনে। ওইদিন সকালে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শাহআলম ঘটনাস্থল পরির্শন করেন।

ভুক্তভোগী স’মিল মালিক নজরুল জানায় গভীররাতে অগ্নিকান্ডে আমার প্রায় দেড় লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।