,

লাকসামে ট্রেনের ধাক্কায় অটোচালক নিহত

আজকের কুমিল্লা ডট কম :
February 26, 2018
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার লাকসাম উপজেলায় অরক্ষিত লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় হৃদয় মিয়া (৩০) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।

সোমবার (২৬ ফেব্রুয়ারী) সকাল ১০ টার দিকে নোয়াখালীগামী একটি ডেমু ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হৃদয় মিয়া লাকসাম উপজেলার বেতিহাটি গ্রামে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজ আহমেদ এ বিষয়টি নিশ্চিত করে জানান, হৃদয় মিয়া অটোরিকশা নিয়ে রেলপথ ক্রসিং করার সময় একটি ডেমু ট্রেন তাকে ধাক্কায় দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং অটোচালকের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।