,

লাকসামে পানিতে ডুবে দুই যমজ বোনের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
October 14, 2017
news-image

 

সেলিম সজীবঃ

কুমিল্লার লাকসাম উপজেলায় পানিতে ডুবে চার বছর বয়সী দুই যমজ বোনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) বেলা ১১ টার দিকে উপজেলার মোহাম্মদপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত দুই বোন কুমিল্লার লাকসাম উপজেলার মোহাম্মদপুর গ্রামের লিটন মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, একই সঙ্গে একই দিনে পৃথিবীতে এসেছিল দুই বোন। আবার একই দিনে একই সঙ্গে পৃথিবী থেকে বিদায় নিল তারা। শনিবার বেলা ১১টার দিকে পুকুরের পানিতে ডুবে ৪ বছর বয়সী এই জমজ দুই বোনের মৃত্যু হয়।

স্থানীয় গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দীন শামীম জানান, দুই বোন পুকুরের ঘাটলায় খেলছিলো। এক পর্যায়ে সবার অলক্ষ্যে তারা পানিতে পড়ে যায়। পরে লাশ পুকুরের পানিতে ভেসে উঠে।