,

লাকসামে বিএনপি নেতাসহ ৩ জন গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
November 3, 2018
news-image

সেলিম চৌধুরী হীরাঃ
কুমিল্লার লাকসামে গত শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা পুলিশ অভিযান চালিয়ে বিএনপি নেতাসহ ৩ জনকে আটক করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশের অভিযানে শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নিয়মিত মামলায় তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোর্শেদ আলম সোহেল, আজগরা ইউপির ওয়ার্ড বিএনপির সভাপতি ইউনুছ মিয়া ও মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামের মৃত. খদ্দেছ আশ্চার্য্যরে ছেলে অসিম আশ্চার্য্য। এদের মধ্যে অসিম আশ্চার্য্যকে নকল প্রসাধনী বিক্রির দায়ের গ্রেফতার করা হয়।

আজ শনিবার গ্রেফতারকৃতদেরকে কুমিল্লার আদালতে প্রেরণ করা হয়। এ বিষয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।