,

শুক্র ও শনিবার আয়কর রিটার্ন জমা দেয়া যাবে

আজকের কুমিল্লা ডট কম :
November 22, 2017
news-image

স্টাফ রিপোর্টারঃ
২৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে আয়কর সপ্তাহ-২০১৭। আয়কর সপ্তাহ উদ্যাপন শেষ হবে ৩০ নভেম্বর কর দিবস উদযাপনের মাধ্যমে।

শুক্রবার এবং শনিবার বাংলাদেশের সকল কর অফিস খোলা থাকবে। অফিসে প্রতিদিনের মতই আয়কর রিটার্ন জমা দেয়া এবং কর সম্পর্কিত সকল সেবা পাওয়া যাবে। কর অঞ্চল-কুমিল্লা তার অধিক্ষেত্রাধীন ছয় জেলা-নোয়াখালী, ফেনি, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, এবং কুমিল্লায় আয়কর সপ্তাহ উপলক্ষে বিশেষ আয়োজন করেছে।

রিটার্ন পূরণে সহায়তা, অনলাইন রিটার্ন দাখিল, ইউজার আই,ডি ও পাসওয়ার্ড প্রদান, ইটিআইএন রেজিস্ট্রেশন ও রি-রেজিস্ট্রেশন এবং তৎক্ষণাৎ প্রাপ্তি স্বীকারপত্র প্রদান এর মধ্যে অন্যতম। সপ্তাহজুড়ে করদাতাদের জন্য বিভিন্ন ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে করে স্বল্প সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করা যায়।

কর অঞ্চল- কুমিল্লার সদর দপ্তরের (প্রশাসন) ডেপুটি কর কমিশনার বাপন চন্দ্র দাস জানান, করদাতাদের আগ্রহ এবং সময় বিবেচনায় এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেননা নির্ধারিত সময়ে আয়কর রিটার্ন দাখিলের ব্যর্থতায় বেতন-ভাতাদি উত্তোলনে অসুবিধা হবে।