,

শুটিং বন্ধ রেখে শিক্ষার্থীদের সাথে রাজপথে তারকারা

আজকের কুমিল্লা ডট কম :
August 2, 2018
news-image

 

ডেস্ক রিপোর্ট :

নিরাপদ সড়ক ও শিক্ষার্থী হত্যাকরী বাস চালকের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়েছে নাট্যকর্মীরা।

বৃহস্পতিবার দুপুর ১২ টায় উত্তরা হাউজ বিল্ডিং এর সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে তারা সংহতি জানায়।

এসময় অভিনেত্রী চয়নিকা চৌধুরীর সাথে বেশ কিছু নাট্যকর্মী উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন। তাদের মধ্যে ছিলেন, নাদিয়া আহমেদ, নওশীন, অর্ষা, মিমি, নাবিলা , মিঠুু ।

উল্লেখ্য গত রোববার দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাসস্ট্যান্ডে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম ও বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম রাজিব নামে দুই শিক্ষার্থী জাবালে নূর পরিবহনের বাসচাপায় নিহত হন।

একই ঘটনায় আহত হন আরও ৮-১০ জন শিক্ষার্থী। নিহত মিমের বাবা ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেন। তারপর থেকে রাজপথে নেমে আন্দোলন করছে সাধারণ শিক্ষার্থীরা।