,

শৈত্যপ্রবাহে তাপমাত্রা নেমে আসবে ৬ ডিগ্রিতে

আজকের কুমিল্লা ডট কম :
December 20, 2019
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

দুই দিন যাবত সূর্যের দেখা মিলছেনা কোথাও। এমন অবস্থা আরও দু’দিন থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতর। স্থান ভেদে ২১ ও ২২ ডিসেম্বরের দিকে ঠাণ্ডা অনুভূতি কমে আসবে বলেও জানিয়েছেন তারা।

হঠাৎ চলে আসা এমন তীব্র শীত অনুভূতিকে মানিয়ে নিতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। এদিকে ডিসেম্বরের শেষ নাগাদ আসতে পারে নিম্নচাপ। সে সময় মাঝারী ধরণের শৈত্যপ্রবাহের মধ্য দিয়ে যেতে হতে পারে দেশবাসীকে।

শৈত্যপ্রবাহে তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস সূত্রে আরও জানা যায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে হিমালয়ের পাদদেশিয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।তাই বৃহস্পতিবারসহ আরও ২ দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আর মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরপশ্চিমাঞ্চলে মাঝারী ধরণের ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরণের কুয়াশা পড়তে পারে।