বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সংরক্ষিত মহিলা আসনে দোলাকে এমপি হিসেবে চায় লাকসাম-মনোহরগঞ্জবাসী

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৪, ২০২৬
news-image

 

সেলিম সজীব :
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে বিএনপিতে দৌড়ঝাঁপ শুরু হয়েছে। কুমিল্লা জেলায়  এই রেসে এগিয়ে আছেন সামিরা আজিম দোলা।

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সাবেক এমপি কর্নেল (অব.) এম. আনোয়ার উল আজিমের
কন্যা সামিরা আজিম দোলা। বাবার মৃত্যুর দেড় মাসের মাথায় নির্বাচনী এলাকায় এসে নেতাকর্মী ও সমর্থকদের ভালোবাসায় সিক্ত হন তিনি। লাকসামে পা রেখে তাঁর প্রথম পথসভা জনসমুদ্রে পরিণত হয়। এতে হাজার নারীদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। পরে বিএনপির ‘বিদ্রোহী’ (স্বতন্ত্র) প্রার্থী সামিরা আজিম (দোলা) নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

একই সঙ্গে আসনটিতে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. আবুল কালামকে সমর্থন জানান।

বর্তমান বাংলাদেশ সরকারের কৃষী মন্ত্রী বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা এবং কুমিল্লা দক্ষিণের ছয়টি সংসদীয় আসনে বিএনপির প্রার্থীদের সমন্বয়ক আমিন উর রশিদ (ইয়াছিন) দলীয় ও ‘বিদ্রোহী’ প্রার্থীর মধ্যে সমন্বয় করেন।

আবুল কালামের পক্ষে নির্বাচনি প্রচারণায় নেতৃত্ব দেওয়ায় সামিরা আজিম দোলা সুনাম ও গ্রহণযোগ্যতা আছে।

মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ত্যাগী নেতা উমর ফারুক জিসান বলেন, সামিরা আজিম দোলা জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চাইলেও তাকে না দেওয়ায় দলীয় সিদ্ধান্ত হাসিমুখে মেনে নিয়ে আবুল কালাম ভাইয়ের পক্ষে নিবেদিতভাবে কাজ করেছেন। তিনি কর্মীবান্ধব নেত্রী এবং এলাকায় জনপ্রিয়। আমরা প্রত্যাশা করি, দোলা আন্টির অবদানকে মূল্যায়িত করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।