,

সদরের শাসনগাছায় ছুরিকাঘাতে যুবক খুন

আজকের কুমিল্লা ডট কম :
April 3, 2018
news-image

 

সেলিম সজীবঃ

কুমিল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কাউসার হোসেন নামে এক যুবক খুন হয়েছেন। রবিবার (১ এপ্রিল)দিবাগত রাতে নগরীর শাসনগাছা এলাকায় এ ঘটনা ঘটে। তিনি জেলার মুরাদনগর উপজেলার আব্দুল খালেকের ছেলে। সোমবার দুপুরে নিহতের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ওই যুবককে এলোপাতারি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি আবদুস ছালাম মিয়া জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।