,

সদর দক্ষিণে বিএনপির মানববন্ধন কর্মসূচী পালিত

আজকের কুমিল্লা ডট কম :
February 12, 2018
news-image

সদর দক্ষিণ প্রতিনিধিঃ
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় বিএনপির মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

সোমবার বেলা ৩ টায় উপজেলার চৌয়ারা ডিগ্রি কলেজের পাশ^বর্তী রাস্তায় এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এতে বক্তারা বলেন “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্তে মুক্তি না দিলে কঠিন কর্মসূচী দিতে বাধ্য হবে”। পুলিশী বাধায় মানববন্ধনটি ছত্রভঙ্গ হয়ে যায়।

মানববন্ধনে বিএনপি নেতা ও জেলা বিএনপির সহ-সভাপতি মোবাশ্বের আলম ভূঁইয়া সমর্থিত কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির ও তার অঙ্গ সংগঠন মানববন্ধন কর্মসূচীতে অংশ নেয়।