,

সম্পত্তির বিরোধের জের ধরে চৌদ্দগ্রামে ভাইদের হাতে ভাই খুন

আজকের কুমিল্লা ডট কম :
September 15, 2017
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় সম্পত্তির বিরোধের জের ধরে তিন ভাইয়ের দা-ছেনির আঘাতে দেলোয়ার (৩৫) নামের অপর ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত ঘাতক হারুনকে আটক করেছে থানা পুলিশ। অপর দুই ভাই জাফর ও জাকির পলাতক রয়েছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শ্রীপুর ইউনিয়নে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। বিকেলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ারের মৃত্যু হয়।
নিহত দেলোয়ার উপজেলার শ্রীপুর ইউনিয়নের মৃত. হাসমত আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সম্পত্তির বিরোধের জের ধরে হারুন, জাফর ও জাকির দা-ছেনি দিয়ে এলোপাথারিভাবে কুপিয়ে আহত করে তাদের ভাই দেলোয়ারকে। পরে স্থানীয়রা আশংকাজনক অবস্থায় দেলোয়ারকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় । সেখানে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ারের মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ তিন ঘাতকের মধ্যে হারুনকে আটক করেছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ কুমেক হাসপাতাল মর্গে রয়েছে।