,

সাংসদ আলী আশরাফের মৃত্যুতে সুবিদ আলী ভূইয়ার শোক

আজকের কুমিল্লা ডট কম :
July 31, 2021
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল(অবঃ) সুবিদ আলী ভূইয়া এমপি।

তিনি এক শোকবার্তায় বলেন, অধ্যাপক আলী আশরাফ ছিলেন একজন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে অপূরণীয় শূণ্যতার সৃষ্টি হলো। দেশ ও জনগণের সেবায় তার অবদান জাতি চিরকাল কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।

সুবিদ আলী ভূইয়া মরহুমের পরিবার-পরিজন, সন্তানসহ সকলকে গভীর সমবেদনা জানান।