,

সৌদিতে করোনায় বাংলাদেশি মোট আক্রান্ত ১০ হাজার ৮০০, মৃতের সংখ্যা বেড়ে ২২৫

আজকের কুমিল্লা ডট কম :
June 5, 2020
news-image

 

সালাউদ্দিন সোহেলঃ

সৌদি আরবে আজ শুক্রবার (৫ জুন) নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ২ হাজার ৫৯১ জন। দেশটিতে এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন সর্বমোট ৯৫ হাজার ৭৪৮ জন।

একই সময়ে মৃত্যুবরণ করেছেন আরও ৩১ জন করোনা রোগী। এই নিয়ে করোনায় মোট মৃত্যু হয়েছে ৬৪২ জনের।

এছাড়াও দেশটিতে এ পর্যন্ত ১০ হাজার ৮০০ জন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন মোট ২২৫ জন বাংলাদেশি করোনা রোগী।

এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৬৫১ জন করোনা রোগী। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৭০ হাজার ৬১৬ জন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আছেন ২৪ হাজার ৪৯০ জন।