,

হাইমচরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

আজকের কুমিল্লা ডট কম :
July 19, 2018
news-image

 

বি এম ইসমাইল,হাইমচর :

“স্বয়ংসম্পূর্ন মাছের দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ শ্লোগানের মধ্য দিয়ে চাঁদপুরের হাইমচরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ উপলক্ষে র‌্যালী,মাছের পোনা অবমুক্তকরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯ জুলাই বেলা ১১টায় হাইমচর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্ভোধনী আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান সভাপতিত্বে ও উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব রশিদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর থানা অফিসার তদন্ত মোঃ আলমগীর হোসেন, কোষ্ট গার্ড কমান্ডার রাশেদুল হক, নীলকমল নৈৗ পুলিশ ফাড়ি ইনচার্জ আব্দুর রহমান, সফল মাছ চাষী আলী আহম্মদ দেওয়ান, উপজেলা মৎস্যজীবীলীগের সভাপতি মাসুদুর রহমান উজ্জল সহ আরো অনেকে।