,

হাইমচরে প্রশাসনের উদ্যোগে ব্যাপক আয়োজনে মঙ্গল শোভাযাত্রা মধ্য দিয়ে বর্ষবরণ

আজকের কুমিল্লা ডট কম :
April 14, 2018
news-image

 

বিএম ইসমাইল. হাইমচর ঃ

চাঁদপুর জেলার হাইমচর উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪২৫ সালকে ব্যাপক আয়োজনে মঙ্গল শোভাযাত্রা মধ্য দিয়ে বর্ষবরণ করে নেন।

শনিবার সকাল ১০টায় হাইমচর উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বিভিন্ন প্রেষ্টুন, ব্যান্ড ও বাদ্যযন্ত্র বাজিয়ে মঙ্গল শোভাযাত্রা শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা মাঠে এসে শেষ হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে আনন্দ শোভাযাত্রা উপস্থিত ছিলেন হাইমচর থানা অফিসার ইনচার্জ রনোজিত রায়, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার মোঃ হাফেজ আহম্মদ পাটওয়ারী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশিদসহ প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

আলোচনা শেষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া হাইমচরে আদর্শ শিশু নিকেতন জুনিঃ হাইস্কুলের উদ্যোগে বাংলা নববর্ষ মঙ্গল শোভাযাত্রা বের করেন।