হোমনায় নেশার টাকা না পেয়ে বাবা-মাকে মারধরের অভিযোগে ২ বখাটের জেল
স্টাফ রিপোর্টার:
কুমিল্লার হোমনায় সন্তানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে নেশার টাকার জন্য বাবা-মাকে শারিরিক নির্যাতন ও ঘরের আসবাবপত্র ভাঙচূরের অভিযোগ করেন দুই পিতা-মাতা।
অভিযোগকারী ভুক্তভোগীদের একজন বয়ষ্ক মুক্তিযোদ্ধা অন্যজন ব্যবসায়ী। তাদের অভিযোগের ভিত্তিতে নির্বাহী মেজিস্ট্রেট ও উপজেলা নিবাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে থানা পুলিশকে সঙ্গে নিয়ে বুধবার বিকেলে তথ্য উদঘাটনে উপজেলার কাশিপুর ও শ্রীপুর কৃষ্ণপুর গ্রামে যান।
সেখানে এদের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগের সত্যতা মেলে। এসময় তাদের ব্যবহৃত গাঁজা সেবনের সরঞ্জামাদিও উদ্ধার করা হয়।
পরে উপস্থিত লোকজনের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে দুই যুবককে জেল জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্তরা হলেন কাশিপুর গ্রামের মুক্তিযোদ্ধা আবদুল বাতেনের ছেলে মো. সোহাগ (২৪) ও শ্রীপুর কৃষ্ণপুর গ্রামের মো. হোসাইন (১৯)।
এতে মো. সোহাগকে ৬ মাস ও হোসাইনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ উভয়কে নগদ দুইশ টাকা করে জরিমানা করে বৃহস্পতিবার তাদের জেল হাজতে পাঠানো হয়।
নির্বাহী মেজিস্ট্রেট ও উপজেলা নিবাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে বুধবার বিকেলে তাদের নিজ নিজ গ্রামে তথ্য উদঘাটনের মাধ্যমে গাঁজা সেবনের অপরাধে এই আদেশ দেন। এসময় তাদের ব্যবহৃত গাঁজা সেবনের সর