,

১১ ক্যাটাগরির মধ্যে ৮টিতে সেরা পুরস্কার অর্জন কুমিল্লা জেলা পুলিশের

আজকের কুমিল্লা ডট কম :
January 22, 2020
news-image

 

 

স্টাফ রিপোর্টার:

চট্টগ্রাম রেঞ্জ আয়োজিত মাসিক অপরাধ ও বিবিধ বিষয়ক রেঞ্জ কনফারেন্স-এ সর্বমোট ১১টি ক্যাটাগরির মধ্যে ০৮টি-তে সেরা পুরস্কার অর্জন করে কুমিল্লা জেলা পুলিশ।

 

ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ খন্দকার গোলাম ফারুক, বিপিএম (বার), পিপিএম এর সভাপতিত্বে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) এবং অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) এর উপস্থিতিতে চট্টগ্রাম রেঞ্জের ১১টি জেলার পুলিশ সুপার সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণের সাথে ডিসেম্বর ২০১৯ মাসের অপরাধ পর্যালোচনা এবং বিবিধ বিষয়ক রেঞ্জ কনফারেন্স মঙ্গলবার (২১জানুয়ারী) অনুষ্ঠিত হয়।

 

 

সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম।

 

পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, শ্রেষ্ঠ থানা মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ, অফিসার ইনচার্জ, চৌদ্দগ্রাম থানা, কুমিল্লা। শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার এসআই (নিঃ) মোঃ রাকিব হাসান, দাউদকান্দি মডেল থানা, কুমিল্লা। শ্রেষ্ঠ ডিবি ইউনিট জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লা। শ্রেষ্ঠ ডিবি অফিসার এসআই (নিঃ) মোঃ সহিদার রহমান, জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লা। শ্রেষ্ঠ এসআই (নিঃ) মোহাম্মদ শাহিন কাদির, কোতয়ালি মডেল থানা, কুমিল্লা।

 

শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার এস আই (নিঃ)/ মোহাম্মদ শহিদুল বাশার, জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লা। শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই(নিঃ) মোহাম্মদ শাহিন কাদির, কোতোয়ালি মডেল থানা, কুমিল্লা। শ্রেষ্ঠ এএসআই (নিঃ) মোঃ রুহুল আমিন, কোতয়ালি মডেল থানা, কুমিল্লা।