১৪ দফা পূরণের দাবিতে কুবিতে মানববন্ধন, উপাচার্যকে দপ্তরে ঢুকতে না দেওয়ার হুমকি
শাহাদাত বিপ্লবঃ
১৪ দফা দাবি পূরণের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মানববন্ধন করেছে কুবি শিক্ষক সমিতি। সোমবার (১৬ অক্টোবর) দুপুরের মধ্যে এসব দাবি পূরণ না হলে উপাচার্য অধ্যাপক মো. আলী আশরাফকে দপ্তরে ঢুকতে দেবে না বলে হুমকি দিয়েছে শিক্ষক সমিতি।
সোমবার (১৬ অক্টোবর) কুবি ক্যাম্পাসে মানববন্ধন করে শিক্ষক সমিতি। এছাড়া রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদারের সঙ্গে দেখা করে শিক্ষক নেতারা তাঁদের দাবি পেশ করেন।
শিক্ষক সমিতির ১৪ দফা দাবির মধ্যে আছে প্রক্টরের পদত্যাগ, অবৈধ নিয়োগ-বাণিজ্য বন্ধ করা, উপাচার্যকে দেওয়া বাড়তি ভাতা বিশ্ববিদ্যালয় কোষাগারে ফেরত দেওয়া, বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে অনিয়ম ও দুর্নীতির বিচার, উপাচার্যের অতিরিক্ত গাড়ি ব্যবহার রোধ, সন্ধ্যাকালীন এমবিএ কোর্সের টাকা ফেরত, ৭ শিক্ষকের কারণ দর্শানো নোটিশ প্রত্যাহার, স্বাক্ষর জালিয়াতি করে বন্যা দুর্গতদের জন্য শিক্ষকদের এক দিনের বেতন–ভাতা প্রদানকারীদের শাস্তি, রেললাইনে নাশকতার মামলার আসামিকে চাকরি থেকে অব্যাহতি, চলতি বছরের ১৮ জানুয়ারি ও ১৭ মার্চ শিক্ষক সমিতির নেতা-কর্মীদের সঙ্গে প্রক্টর বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) বিভাগের পরিচালকের অসদাচরণের বিচার , নিম্নমানের আসবাব ক্রয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি প্রদান ও ছাত্র হত্যার বিচা