,

২৪ ঘণ্টায় মৃত্যু আরও ৪৩ জনের, মৃতের মধ্যে পুরুষের সংখ্যা বেশি

আজকের কুমিল্লা ডট কম :
June 23, 2020
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৪১২ জন। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ১৯ হাজার ১৯৮ জনে। প্রাণ কেড়ে নিয়েছে আরও ৪৩ জনের। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ গেল মোট ১ হাজার ৫৪৫ জনের। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ ৩৮ জন ও নারী ৫ জন।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন ৮৮০ জন। সব মিলিয়ে সুস্থ্য হয়েছে ৪৭ হাজার ৬৩৫ জন।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এছাড়া ৬৫টি পরিক্ষাগারে ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ২৯২টি। সংগ্রহ করা হয়েছিল ১৭ হাজার ৫৬৩টি।এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৬ লাখ ৪৪ হাজার ১১টি।