,

৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চৌদ্দগ্রামে বিএনপি’র বিশাল মানববন্ধন

আজকের কুমিল্লা ডট কম :
September 1, 2018
news-image

স্টাফ রিপোর্টার :

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র উদ্যোগে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০১ সেপ্টেম্বর) বিকেলে চৌদ্দগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র প্রচার সম্পাদক ভিপি হানিফ।

চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপি’র সভাপতি জিএম তাহের পলাশীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক সাজেদুর রহমান মোল্লা হিরণের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিন জেলা বিএনপি নেতা এ্যাডভোকেট হুমায়ুন পাটোয়ারী, উপজেলা বিএনপি’র সদস্য ওহিদ উল্লাহ ভূঁইয়া, পৌরসভা বিএনপি’র যুগ্ন আহবায়ক কাজী জসিম, উপজেলা ছাত্রদলের সেক্রেটারী আমিনুল ইসলাম ছুট্রু, স্বেচ্ছাসেবকদলের সভাপতি হামিদ মজুমদার সুমন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা একেএম শাহআলম, কবির হোসেন, মো : আলম, ইয়াছিন ভূঁইয়া, উপজেলা ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন মাছুম, সোহেল আরমান প্রমুখ।

মানববন্দনে বক্তারা অবিলম্বে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী জানান।