,

দাউদকান্দিতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
May 27, 2017
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা দাউদকান্দিতে ডোবা থেকে অর্ধগলিত অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার আনুমানিক ৩০-৩৫ বয়স হবে। শুক্রবার (২৬ মে) বিকেলে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বেকিনগর এলাকার একটি ডোবায় যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরবর্তীতে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ। লাশের দেহে সাদা গেঞ্জি ও হাফ প্যান্ট পরিহিত ছিল।
বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি থানার এস আই ইয়ামিন সুমন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। লাশ যেহেতু অর্ধগলিত ধারণা করা হয়েছে দুই-তিন দিন হত্যা করা হয়েছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত শেষে জানা যাবে।