,

চৌদ্দগ্রামে বস্তার ঝাড়ুর ভিতর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

আজকের কুমিল্লা ডট কম :
July 29, 2017
news-image

 

মো ঃ বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম ঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে অভিনব কায়দায় পাচারকালে ৩০ কেজি গাঁজাসহ আবু বকর নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ । সে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বেতছড়ি গ্রামের মৃত ফজলু আহমদের পুত্র। শনিবার তার বিরুদ্বে মাদক আইনে মামলা করা হয়েছে।
চৌদ্দগ্রাম থানার এএসআই হেলাল জানান, গোপন সংবাদের ভিওিতে শুক্রুবার দুপুরে চৌদ্দগ্রাম বাজারের হায়দার সুপার মার্কেটের সামনে থেকে ঝাঁড়ুর বস্তার ভিতর অভিনব কৌশলে ৩০ কেজি গাঁজা পাচারকালে আবু বকরকে (২৮)আটক করা হয়।