,

দাউদকান্দিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
September 8, 2017
news-image

জাকির হোসেন হাজারী, দাউদকান্দিঃ
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা করেছে দাউদকান্দি উপজেলা প্রশাসন। শুক্রবার বেলা ১১টায় দাউদকান্দি উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা শিক্ষা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে “সাক্ষরতা অর্জন করি, ডিজিটাল বিশ্ব গড়ি” এই স্লোগান সংবলিত ব্যানার ও ফেস্টুনসহ একটি র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক পদক্ষিন করে। এ সময় র‌্যালিতে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) অরবিন্দ বিশ্বাস, উপজেলা শ্রমিকলীগ সভাপতি রকিব উদ্দিন প্রমুখ। পরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্টিত হয়।