,

সামাজিক অপরাধ দূরীকরণে ও উন্নয়নমূলক কর্মকান্ডে ভূমিকা রাখছে আল-ইহসান মানব কল্যান

আজকের কুমিল্লা ডট কম :
June 18, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

তরুণদের প্রচেষ্টায় সামাজিক অপরাধ দূর এবং নিরীহ মানুষের পাশে দাড়িয়ে উন্নয়নমূলক সামাজিক কাজে অগ্রণী ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে কুমিল্লার লালমাইয়ের জালগাঁও এলাকাতে ২০১৭ সালের ৬ ই অক্টোবর যাত্রা শুরু প্রাণের স্পন্দন আল-ইহসান মানব কল্যান সংগঠনটির ।

আল-ইহসান মানব কল্যাণ সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভাপতি হলেন, মোঃ রাসেল আহমেদ,  সিনিয়র সহ-সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সহ সভাপতিরা হলেন  মোঃ এস.এম মহসিন,   মোঃ মাকসুদ আহমেদ শিফন, মোঃ সাইফুল ইসলাম, এ.কে.এম নাছির ও মোঃ সাফায়েত হোসেন৷ সাধারণ সম্পাদক হলেন মোঃ আবদুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ হোসাইন, সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল হোসেন, অর্থ সম্পাদক আদম সফিউল্লাহ, প্রচার সম্পাদক ডা. মোঃ শাহাদাত হোসেন, তথ্য সম্পাদক মোঃ দিদারুল আলম।