,

দাউদকান্দিতে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্ণামেন্টে গৌরীপুর দিবাকর একাদশ চ্যাম্পিয়ন

আজকের কুমিল্লা ডট কম :
September 15, 2017
news-image

জাকির হোসেন হাজারীঃ
দাউদকান্দিতে চেয়ারম্যান কাপ ফুটবল প্রতিযোগিতায় গৌরীপুর দিবাকর একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের আজিজিয়া মাঠে অনুষ্টিত খেলায় প্রধান অতিথি প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল(অবঃ) সুবিদ আলী ভূইয়া বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাসেম সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য পারুল আলমগীর, জিংলাতুলি ইউপি চেয়ারম্যান আলমগীর মোল্লা, সুন্দুলপুর ইউপি চেয়ারম্যান মাসুদ আলম, গৌরীপুর হাই স্কুলের প্রধান শিক্ষক সেলিম মিয়া, সহকারী প্রধান শিক্ষক হাবিবুর রহমান, গৌরীপুর বাজার কমিটির সভাপতি হাজি ওমর আলী , সাধারণ সম্পাদক হাজি নোমান মিয়্া। দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিন, জেলা পরিষদের মাদককে না বলো, খেলার মাধ্যমে সুস্থ্য সুন্দর জীবন গড়ো, এ স্লোগানকে সামনে রেখে গত ১৮ আগস্ট চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ট উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অবঃ) মোহাম্মদ আলী সুমন এ ফুটবল প্রতিযোগিতার উদ্ভোধন করেন। গৌরীপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে ৮টি দল অংশগ্রহন করেন। প্রথমে লীগ এবং পরে নকআউট পদ্ধতিতে পরিচালিত খেলায় গৌরীপুর দিবাকর একাদশ বনাম সল্পপেন্নাই একাদশের মধ্যে ফাইনাল খেলাটি অনুষ্টিত হয়।
মাদক, জঙ্গি ও ইভটিজিং প্রতিরোধে গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাসেম সরকার এর উদ্যোগে সাবেক খেলোয়ারদের আয়োজন চেয়ারম্যান কাপ ফুটবল প্রতিযোগিতায় সল্পপেন্নাই একাদশকে দুই গোলের ব্যাবধানে হারায় গৌরীপুর দিবাকর একাদশ চ্যাম্পিয়ন ট্রফি লাভ করেন।