,

মনোহরগঞ্জে ২০ বোতল ফেন্সিডিলসহ আটক ১

আজকের কুমিল্লা ডট কম :
September 16, 2017
news-image

শাহাদাত হোসেনঃ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ২০ বোতল ফেন্সিডিলসহ শাওন (১৯) নামের একজনকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃত শাওন কিশোরগঞ্জ জেলার নিকলী থানার গুরাইন উত্তর পাড়া গ্রামের মৃত চান্দু মিয়ার ছেলে।
শুক্রবার বিকালে কুমিল্লা নোয়াখালী সড়কের উপজেলার খিলা বাজার থেকে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানাযায়, মনোহরগঞ্জ উপজেলায় কুমিল্লা- নোয়াখালী সড়ক হয়ে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার সদরে একটি মাদকের চালান যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মনোহরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামানের নির্দেশে এস আই কুতুব উদ্দিন ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে যানবাহনে তল্লাসী চালিয়ে ২০ বোতল ফেন্সিডিলসহ একজনকে আটক করে। তার বিরুদ্ধে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯/১ (৩) এর (ক) এর দ্বারা মোতাবেক থানায় মামলা দায়ের করা হয়েছে।
এই বিষয়ে মনোহরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান জানান, মাদকের বিষয়ে আমার অবস্থান সুস্পষ্ট। আইন শৃঙ্খলা রক্ষার্থে আমাদের গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।