শত প্রতিকূলতার মাঝেও এগিয়ে যাচ্ছে শিক্ষানুরাগী বাবু তপন চন্দ্র সূত্রধর
বিশেষ প্রতিবেদন ঃ
কুমিলা লাকসাম উপজেলা ১নং বাকই এলাকায় শুরু থেকে শতভাগ সাফল্য ধরে রেখেই মানসম্মত শিক্ষা চালিয়ে যাচ্ছেন গত ৮ বছর যাবত শিক্ষানুরাগী তপন চন্দ্র সূত্রধরের প্রতিষ্ঠিত মাতৃছায়া আদর্শ কিন্ডার গার্টেন স্কুলটি।
২০০৭ সালে লাকসাম ১নং বাকই ইউনিয়নের ছোট বাউরতলা নিজ ভূমিতে প্রায় ৪৫ জন ছাত্র-ছাত্রী ও ৩ জন শিক্ষক নিয়ে মাতৃছায়া আদর্শ কিন্ডার গার্টেন নামে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান চালু করেন। ওই স্কুলে প্রথমে প্লে থেকে ৩য় শ্রেনী পর্যন্ত ও পরে ৫ম শ্রেণি পর্যন্ত উন্নিত করেন। বর্তমানে ওই স্কুলে ৮০ জন শিক্ষার্থী ও ৪ জন শিক্ষক নিয়ে ২ শিফটে জরার্জীণ ভবনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। চর্তুরধারে বাঁশের খূটির বেড়া নির্মাণ করে নিরাপত্তা বেষ্টনীতে আবদ্ধ করে ওই স্কুলের শিক্ষকরাই শিক্ষার্থীদের নিরাপত্তা দিয়ে আসছেন।
১১ বছর আগে নির্মিত দুটি টিনসেটের ঘর জরার্জীণ অবস্থায় আছে। আর্থিক অনটনের কারনে টিনসেটের ঘরগুলো মেরামত করা সম্ভব হচ্ছে না। হিন্দুঅর্ধশিত পাড়া হওয়ায় বেশির ভাগ শিক্ষার্থী হিন্দুধর্মালম্বী ও খুবই গরিব শ্রেণির। আধুনিক শিক্ষার কোন উপকরণ না থাকলেও আন্তরিকতার কারনে অনেক সময় নিজ অর্থ ব্যয়ে স্কুলে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখেছেন বাবু তপন চন্দ্র সূত্রধর ও তার অর্ধাঙ্গীনি স্কুলের প্রধান শিক্ষিকা স্বপ্না রানী সূত্রধর। জানা যায়, শুরু থেকে শতভাগ পাশের এর সফলতা রয়েছে ওই প্রতিষ্ঠানটির। গত ২০১৬ সালে পিএসসি পরীক্ষা ১৮ জন অংশ গ্রহণ করে শতভাগ পাশের সাফল্য বয়ে এনেছে।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষিকা স্বপ্না রানী সূত্রধর জানান, আমরা অত্যান্ত সততা ও নিষ্ঠার সাথে গত ১১ বছর যাবত শিক্ষাপাঠদান চালিয়ে য