,

বরুড়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
November 11, 2017
news-image

 

এমডি আজিজুর রহমানঃ

কুমিল্লার বরুড়া উপজেলায় পানিতে ডুবে ইকরা (৩) নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টায় উপজেলার আগানগর ইউনিয়নের শরাফতি গ্রামের নিজ বাড়ির পুকুরে ডুবে মারা যায় শিশুটি।

নিহত ইকরা উপজেলার আগানগর ইউনিয়নের শরাফতি গ্রামের বাসিন্দা সুমনের কন্যা।

স্থানীয় সূত্র জানায়, শিশু ইকরা শনিবার দুপুরে খেলতে ঘর থেকে বের হয়। পরে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিকেল সাড়ে ৪ টার দিকে নিজ বাড়ির পুকুরে শিশুটির মরদেহ ভেসে উঠে।

নিহত শিশুটির মামা জাফর জানান, পুকুরে ডুবে আমার ভাগ্নির মৃত্যু হয়েছে।