,

কুমিল্লায় ৩২৫ জন অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন হিউম্যান বিয়িং

আজকের কুমিল্লা ডট কম :
November 23, 2017
news-image

 

স্টাফ রিপোর্টার:

শীতে কাতর অসহায়-নি:স্ব মানুষের পাশে  এসে দাড়িয়েছে হিউম্যান বিয়িং ফাউন্ডেশন।

২২ নভেম্বর (২০১৭ ইং) বিকেলে চকবাজারে হিউম্যান বিয়িং ফাউন্ডেশনের উদ্যোগে কুমিল্লা নগরীর ৩২৫ জন অসহায় মানুষকে কম্বল বিতরণ করা হয়।

নগরীর চকবাজার, কাশারীপট্টি, মৌলভীপাড়া , চর্থা, কাটাবিল এলাকার ৩২৫ জন অসহায় মানুষের পাশে এ কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন হিউম্যান বিয়িং ফাউন্ডেশনের সদস্য শাহ ইমরান, সালমা আক্তার চৈতি, রুবেল, মহিউদ্দিন প্রমুখ।

উল্লেখ্য যে, ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি এ সংগঠন যাত্রা শুরু করে।