,

দাউদকান্দিতে ব্যাটমিন্টন ফাইনাল খেলা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
December 4, 2017
news-image

জাকির হোসেন হাজারী:
দাউদকান্দিতে “আলোর পথ সমাজ কল্যাণ সংঘের” উদ্যোগে ব্যাটমিন্টন ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে দাউদকান্দি সার্কেল অফিস মাঠ প্রাঙ্গণে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। “আলোর পথ সমাজ কল্যাণ সংঘের” প্রতিষ্ঠাতা সভাপতি ও দাউদকান্দি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-আমিন। বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মহিদুল ইসলাম, দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অরবিন্দ বিশ^াস, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জালাল হোসেন, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ, দাউদকান্দি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ নুরুল ইসলাম মজুমদার, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামান, ইন্সপেক্টর রনজন কুমার ঘোষ। খেলায় দাউদকান্দি সার্কেল অফিস চ্যাম্পিয়ন এবং গৌরীপুর তদন্ত কেন্দ্র রানার্সআপ হয়। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে হারিয়ে দাউদকান্দি হাইওয়ে থানা তৃতীয় স্থান লাভ করেন। সেরা খেলোয়ারের পুরষ্কার লাভ করেন মোঃ কাইয়ূম মোল্লা।