,

আয়ু বাড়বে দৌড়ালেই!

আজকের কুমিল্লা ডট কম :
December 18, 2017
news-image

 

ডেস্ক রিপোর্ট :

প্রতিদিন শত ব্যস্ততার মাঝেও সময় করে অন্তত ৫ মিনিট দৌড়ান। কারণ এতে আপনার আয়ু একাধিক বছর বেড়ে যেতে পারে। সম্প্রতি জার্নাল অফ দ্য আমেরিকান কলেজ অব কার্ডিওলজিতে প্রকাশিত একটি গবেষণার ফলাফল এমনটায় বলছে।

প্রত্যেকেরই জামা পড়তে বা অন্য কাজ করতে যত সময় লাগে তার চেয়েও কম সময়ে একবার দৌড়ে নেওয়া যেতে পারে। এতে স্বাস্থ্যেও যথেষ্ট উন্নতি হয় বলে গবেষণায় উঠে এসেছে।

আইওয়া স্টেট ইউনিভার্সিটির গবেষক ডিসি লি জানিয়েছে, যেকোনো শারীরিক ব্যায়ামের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হল সময়। তবে এই গবেষণা থেকে হয়তো আরও বেশি সংখ্যক মানুষ দৌড়তে আগ্রহী হবেন। এই গবেষণায় ৫৫ হাজারেরও বেশি মানুষের উপর ১৫ বছর ধরে একটি সমীক্ষা চালানো হয়। তাদের প্রত্যেকের বয়স ১৮ থেকে ১০০ বছর। গবেষণা চলাকালীন তাদের ব্যায়াম, মৃত্যুর হার ও কারণ বিশ্লেষণ করা হয়।