,

২৯ ডিসেম্বর রোজ শুক্রবার বাদ জুম্মা পরামর্শ সভা ফরযীকান্দি মাদ্রাসার বাৎসরিক ওরস শরীফ আগামী ৭,৮ ও ৯ ফেব্রুয়ারী

আজকের কুমিল্লা ডট কম :
December 28, 2017
news-image

ডেস্ক রিপোর্ট :
মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী ফরাযীকান্দি মাদ্রাসার প্রখ্যাত যুগ শ্রেষ্ঠ সংস্কারক ইমামুত্ব ত্বরীক্বত আল্লামা শায়খ সায়্যিদ মুহাম্মদ বোরহানুদ্দীন উয়েসী (রা:) এর ৫৫তম ও পীর কেব্বলাজান শায়খ সায়্যিদ মুহাম্মদ মানযূর আহম্মেদ আল আহম্মদী (রা:) এর ৫তম নেদায় ইসলাম উরস শরীফ আগামী ৭,৮,৯ ফেব্রুয়ারী রোজ বুধ,বৃহস্পতি,ও শুক্রবার উয়েসীয়া শরীফ ফরাযীকান্দিতে অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষ্যে আগামী ২৯ ডিসেম্বর রোজ শুক্রবার বাদ জুম্মা ফাতেমা তুজ জোহরা জামে মসজিদে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হবে। উক্ত পরামর্শ সভায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন ওরস শরীফ উদযারন কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সামছুল হক চৌধুরী বাবুল।