,

মেঘনায় আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক অনুদানের চেক প্রদান করলেন মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন

আজকের কুমিল্লা ডট কম :
October 18, 2017
news-image

 

এম এইচ বিপ্লব সিকদার:

কুমিল্লার মেঘনা উপজেলায় আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে ব্যাক্তিগত উদ্যেগে আর্থিক অনুদানের চেক প্রদান করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন ।

বুধবার উপজেলা কার্য্যালয়ে বরাত হোসেনের স্ত্রী শাহনাজ বেগমের নিকট এ চেক প্রদান করেন।এ সময় উপস্থিত ছিলেন গোবিন্দপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আ: গফুর সরকার।উল্লেখ্য সম্প্রতি “বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুরে বসত ঘর পুড়ে ছাই, ১০লক্ষ টাকার ক্ষতি” শিরোনামে  দৈনিক আজকের কুমিল্লায় সংবাদ প্রকাশের পর এলাকার জনপ্রতিনিধি সহ সকলের নজরে আসলে জনপ্রতিনিধিরা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহানুভুতি প্রকাশ করেন, এর আলোকে দিলারা শিরিন এ অনুদান প্রদান করেন এবং সমাজের বিত্তবান দের প্রতি ক্ষতি গ্রস্ত পরিবারের পাশে দাড়ানোর অনুরোধ জানান।