,

দাউদকান্দিতে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আজকের কুমিল্লা ডট কম :
January 1, 2018
news-image

জাকির হোসেন হাজারীঃ
ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনাসভা ও আনন্দ র‌্যালীর মাধ্যমে পালন করেছে দাউদকান্দি উপজেলা ছাত্রদল। সোমবার বিকালে দাউদকান্দি সদর ছাত্রদলের কার্যালয়ে কেক কাটার মাধ্যমে দিনটি উদযাপন করেন।

পরে একটি র‌্যালী উপজেলার বিভিন্ন সড়ক পদক্ষিন শেষে দলীয় অফিসে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালীতে উপজেলা, কলেজ ও ইউনিয়ন ছাত্রদলের কয়েক শতাধিক নেতাকর্মী অংশ গ্রহন করেন। এতে নেতৃত্ব দেন দাউদকান্দি উপজেলা ছাত্রদলের সভাপতি রোমান খন্দকার ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বাছেদ।