,

বরুড়ায় ৭ মাদকসেবনকারী আটক

আজকের কুমিল্লা ডট কম :
January 16, 2018
news-image

এমডি আজিজুর রহমান, বরুড়া:
কুমিল্লার বরুড়ায় সোমবার রাতে কাসেড্ডা গ্রাম থেকে ৭ ইয়াবা সেবনকারীকে গ্রেফতার করেছে বরুড়া থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বরুড়া থানার এস আই মনিরের নেতৃত্বে সংঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার রাতে জামাল হোসেন, মিজানুর রহমান খন্দকার, রাসেল হোসেন, হাবিবুল্লাহ, সাইদুল ইসলাম, জসিম উদ্দিন, কামাল হোসেনকে গ্রেফতার করে।

মঙ্গলবার তাদেরকে আদালতে প্রেরন করে।

এ বিষয়ে বরুড়া থানা অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ জানান, মাদক বিরোধী অভিযানের একটি অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।