,

বরুড়ার খোশবাস (উঃ) ইউনিয়ন আওয়ামীলীগ এর আহ্বায়ক কমিটি গঠন

আজকের কুমিল্লা ডট কম :
February 4, 2018
news-image

 

আরিফ আজগরঃ

কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস(উঃ) ইউনিয়ন আওয়ামীলীগ এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

৩ ফেব্রুয়ারি খোশবাস কলেজ হলরুমে স্থানীয় আওয়ামীলীগ এর উদ্যোগে আয়োজিত আহ্বায়ক কমিটি গঠন ও আলোচনা সভায় কমিটি গঠন করা হয়।

খোশবাস উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী চেয়ারম্যান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দক্ষিণ আ’লীগ নেতা , সাবেক সাংসদ নাছিমুল আলম চৌধুরী নজরুল । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া পৌরসভার সাবেক মেয়র বাহাদুজ্জামান বাহাদুর এবং কুমিল্লা জেলা পরিষদ এর সদস্য সোহেল সামাদ।

উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারি নাসির উদ্দিন মিহির, উপজেলা ছাত্রলীগ সভাপতি ফরহাদ হোসেন, খোশবাস ইউনিয়ন আওয়ামী যুবলীগ এর সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক ওমর ফারুক, খোশবাস ইউনিয়ন ছাত্রলীগ আহ্বায়ক জসীম উদ্দিন এবং যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেনসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।পরে আলোচনা অনুষ্ঠান শেষে ৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন নাছিমুল আলম চৌধুরী নজরুল। উক্ত আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক আইয়ুব আলী চেয়ারম্যান, ১ম যুগ্ম আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম ২য় যুগ্ম আহবায়ক ভবেন্দ্র গোস্বামী, ৩য় যুগ্ম আহ্বায়ক আঃ ওয়াদুদ,৪র্থ যুগ্ম আহ্বায়ক একেএম শাহজান, ৫ম যুগ্ম আহ্বায়ক আবুল কালাম ভূঁইয়া।