,

হাইমচরে ৬ষ্ঠ জাতীয় কমডেকা স্থানীয় ব্যবস্থাপনা ও বাজার ব্যবস্থাপনা কমিটির সভা

আজকের কুমিল্লা ডট কম :
February 13, 2018
news-image

 

বিএম ইসমাইলঃ

হাইমচরে ৬ষ্ঠ জাতীয় কমডেকা সম্মেলন উপলক্ষে স্থানীয় ব্যবস্থাপনা ও বাজার ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৩ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ রনোজিত রায়, জেলাস্কাউট কমিশনার অজয় কুমার ভৌমিক, আলগী দক্ষিন ইউপি চেয়ারম্যান সরদার আব্দুল জলিল মাষ্টার, হাইমচর প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ খুরশিদ আলম, উপজেলা স্কাউট সম্পাদক শহীদ উল্যাহ গাজী সহ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ।

সভায় উপজেলা নর্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান বলেন কমডেকা জাতীয় প্রোগ্রাম সুন্দর সফল ভাবে আয়োজন করতে সকলকে প্রস্তুত থাকতে হবে, সম্মেলনে দেশী বিদেশী ৬ হাজার অংশগ্রহনকারীর নিত্য প্রয়োজনীয় মুদি মালামাল,সবজি,মাছ মাংস,সহ অন্যান্য সামগ্রী যথাযথ ভাবে সরবরাহ করতে হবে এবিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশনা দেন ।