,

দেবিদ্বার থানা পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
February 26, 2018
news-image

মো. জামাল উদ্দিন দুলাল ঃ
কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার মাশিকাড়া গামীরা রাস্তার মাথা থেকে শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৬ কেজি গাঁজাসহ একমাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে দেবিদ্বার থানা পুলিশ।

পুলিশ জানায়, উপজেলার মাশিকাড়া গামীরা রাস্তার মাথা থেকে শনিবার রাতে মো. বিল্লাল হোসেন (৩৫) ৬ কেজি গাজাঁসহ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার কৃত ওই মাদক ব্যবসায়ির বাড়ী দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের হোসেন পুর গ্রামের মৃত. নায়েব আলী’র ছেলে মো. বিল্লাল হোসেন।

এব্যাপারে দেবিদ্বার থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করে কুমেক জেল হাজতে প্রেরণ করা হয়েছে।