,

সদর দক্ষিণে ৩৯ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

আজকের কুমিল্লা ডট কম :
March 5, 2018
news-image

 

রকিবুল হাসান রকিঃ

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় দুই দিন ব্যাপী ৩৯ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে।

‘‘মেধাই সম্পদ, বিজ্ঞান প্রযুক্তিই ভবিষ্যৎ’’ এই স্লোগান নিয়ে সোমবার সকালে চাঁদপুর জনতা হাই স্কুল এন্ড কলেজ মাঠে আনুষ্ঠানিক উদ্ধোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রূপালী মন্ডল। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আবু ইসহাক।

এই সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান গোলাম সারোওয়ার, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু, উপজেলা শিক্ষা অফিসার মোঃ শাহাজাহান, চাঁদপুর জনতা হাই স্কুল এন্ড কলেজের গর্ভাডিং বর্ডির সভাপতি বীর মুক্তিযুদ্ধা মনিরুল হক মৈশান। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেনসহ অন্যান্য শিক্ষক ও ছাত্র ছাত্রী বৃন্দ। জানা যায়, মেলায় ৩৯ টি স্কুল কলেজ অংশ গ্রহন করে।